empty
 
 
13.02.2026 08:23 AM
"ডিজিটাল স্বর্ণ" — এটা কি কেবলই গালগল্প?

গত বছরের অক্টোবর মাস থেকে বিটকয়েন 50%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে এবং এই দরপতনের সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, নিতান্তভাবে সামান্য পুনরুদ্ধারেরও কোনো ইঙ্গিত নেই। কোনো বুলিশ প্যাটার্ন নেই, ডাউনওয়ার্ড স্ট্রাকচার ব্রেক করে মূল্য ঊর্ধ্বমুখী হয়নি এবং নিকট ভবিষ্যতে এরকম কোনো পরিবর্তনের প্রত্যাশাও নেই। তাই বিটকয়েনের মূল্য খুব দ্রুত $57,500 পর্যন্ত নেমে যেতে পারে। অন্যান্য ক্রিপ্টোকারেন্সির কথাও এখানে উল্লেখযোগ্য; প্রায় সবকটিই এখনো দরপতনের সম্মুখীন হচ্ছে। ইথেরিয়াম, সোলানা ও কিছু অন্যান্য কয়েকটি তুলনামূলকভাবে স্থিতিশীল ক্রিপ্টোকারেন্সি শুধুমাত্র বিটকয়েনের সঙ্গে তাল মিলিয়ে দরপতনের শিকার হচ্ছে, আর একঝাক "ফালতু ক্রিপ্টোকারেন্সি" — যা বছরের পর বছর ধরে মার্কেটে মৃতপ্রায় অবস্থায় ছিল — এখন এগুলোর মূল্য নতুন তলানি খোঁজার চেষ্টা করছে। অল্টকয়েনগুলোর বড় অংশের মূল্য এখন $1-এর নিচে অবস্থান করছে, এবং এখনও "অল্টকয়েন সিজন" দেখা যায়নি।

মনে রাখবেন, "অল্টকয়েন সিজন" হলো এমন একটি সময় যখন বিটকয়েনের প্রতি চাহিদা কমে যায় এবং অল্টকয়েনগুলোর চাহিদা বাড়ে; এর কারণ হলো অতিমূল্যায়িত বিটকয়েন থেকে মূলধন অবমূল্যায়িত অল্টকয়েনগুলোর দিকে সরে আসে। তবে আমরা দেখছি 2025-2026 সালে এই মডেল কাজ করছে না—বিটকয়েন অব্যাহতভাবে দরপতনের শিকার হচ্ছে এবং সঙ্গে পুরো ক্রিপ্টো মার্কেটকে টেনে নিচ্ছে, যদিও মাইকেল সেইলর এবং ক্যাথি উড গলাবাজি করে চলেছেন যে "শীঘ্রই বিটকয়েনের মূল্য $1.5 মিলিয়ন হবে।"

সমস্যাটা কী? বিটকয়েনকে "ডিজিটাল স্বর্ণ" বলা হয় এবং ক্যাথি উডের মতে এটি স্বর্ণের থেকেও ভালো। কিন্তু সমস্যা হলো বিটকয়েনের কোনো অন্তর্নিহিত মূল্য নেই, ১৮ বছরের অস্তিত্বে এটি ডলার বা নগদ অর্থের বিকল্পে পরিণত হয়নি, এটি মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কোনো সুরক্ষার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, বিনিময় বা পেমেন্টের মাধ্যম হিসেবেও এটি ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে না এবং এটির মূল্য অত্যন্ত অস্থির—পাম্প এবং ডাম্পের ক্ষেত্রে অতিমাত্রায় সংবেদনশীল। যেকোনো মুহূর্তে বিটকয়েনের 10-15% দরপতন হতে পারে, এবং এই ধরনের দরপতন অনেক ট্রেডারকে দেউলিয়া করে দিতে পারে। ফলশ্রুতিতে বিটকয়েন একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ বিনিয়োগের খেলনা হিসেবে রয়ে গেছে, যা বৃহৎ অংকের মূলধন ও ফান্ড দ্বারা নিয়ন্ত্রিত। তাঁরা যখন কেনে, তখন মার্কেটে পাম্প বা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়; তাঁরা যখন বিক্রি করে, তখন মার্কেটে নিম্নমুখী প্রবণতা বা ডাম্প হতে দেখা যায়—এ ধরনের মুভমেন্টের জন্য কোনো মৌলিক যৌক্তিকতার প্রয়োজনও নেই।

This image is no longer relevant

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে। আমরা দরপতনের লক্ষ্যমাত্রা হিসেবে এখনও $57,500-এর (তিন বছরের উর্ধ্বমুখী প্রবণতার সময় 61.8% ফিবোনাচ্চি লেভেল) লেভেল বিবেচনা করছি, এবং বর্তমানে প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে $57,500-এর লেভেলেই দরপতন চূড়ান্তভাবে থামবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। দৈনিক টাইমফ্রেমে বিটকয়েন বিক্রয়ের জন্য পয়েন্ট অব ইন্টারেস্ট এরিয়াগুলোর মধ্যে শেষ বিয়ারিশ FVG লক্ষ্য করার মতো, যেখানে বিটকয়েনের মূল্যের এখনও পৌঁছাতে অনেক পথ বাকি আছে। 4-ঘণ্টার টাইমফ্রেমেও একটি বিয়ারিশ FVG রয়েছে, যেখানে গতকাল বিটকয়েনের মূল্য প্রতিক্রিয়া দেখিয়েছে। এখন নতুন শর্ট পজিশন ওপেন করার জন্য দেরি হয়ে যেতে পারে, কিন্তু আমরা আবারও একই কথার পুনরাবৃত্তি করছি: প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

This image is no longer relevant

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে। মার্কেটে মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক (OB) অটুট রয়েছে। পূর্বের সতর্কবার্তায় জানিয়েছিলাম যে এই সিগন্যাল দ্বারা প্ররোচিত মুভমেন্ট শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। এটি গঠনের পর থেকেই ইথেরিয়াম ইতোমধ্যেই 55% বা $2,500 দরপতনের শিকার হয়েছে। স্বল্পমেয়াদে একটি উর্ধ্বমুখী করেকশনের আশা করা গেলেও, 4-ঘণ্টার টাইমফ্রেমে একমাত্র বুলিশ প্যাটার্নটি ইতোমধ্যে বাতিল হয়েছে। এর পরিবর্তে, দুইটি বিয়ারিশ FVG গঠিত হয়েছে, যেগুলো চলমান প্রবণতা সাথে সঙ্গতিপূর্ণভাবে সেল সিগন্যাল গঠন করার উচ্চ সম্ভাবনা ধারণ করে। ইথেরিয়ামের $1,400-এর লেভেল দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।

চিত্রের ব্যাখ্যা:

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক বা চেঞ্জ অব ক্যারেকটার।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.