আরও দেখুন
বুধবার, EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। এই ধরনের মুভমেন্টের পেছনে বস্তুনিষ্ঠভাবে কোনো স্থানীয় কারণ ছিল না। ক্রিস্টিন লাগার্ডের বক্তৃতার (প্রসঙ্গত, এতে উল্লেখযোগ্য কিছুই ছিল না) অনেক আগেই এবং ফেডের কার্যবিবরণী প্রকাশের (যা সাধারণত একটি আনুষ্ঠানিক প্রতিবেদন হিসেবে বিবেচিত হয়) অনেক আগেই ইউরোর মূল্যের উত্থান শুরু হয়েছিল। সুতরাং, ইউরোর মূল্য শুধুমাত্র সেইসব বৈশ্বিক কারণের জন্যই বৃদ্ধি পেয়েছে যা নিয়ে আমরা প্রায় প্রতিদিনই আলোচনা করি। লোয়ার টাইমফ্রেমগুলোতেও এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ইউরোর মূল্য বৃদ্ধি ছাড়া আর কী-ই বা আশা করা যায়? হায়ার টাইমফ্রেমগুলোতেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে এবং সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারির মধ্যেই এই পেয়ারের মূল্যের মুভমেন্ট বজায় রয়েছে। তাই আবারও বলছি ইউরো মূল্য বৃদ্ধি ছাড়া আর কী-ই বা আশা করা যায়? বর্তমানে মার্কেটে মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য সহায়ক কোনো কারণ নেই। আমরা মনে করি, স্থানীয় পর্যায়ে কোনো ধরনের সহায়তা ছাড়াই মধ্যমেয়াদে ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে বুধবার দুটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল, যেগুলো কাজে লাগিয়ে ট্রেডাররা বেশ ভালোই মুনাফা করতে পারতেন। অস্থিরতা বেড়ে যাওয়ায় লাভজনক সিগন্যাল আসতে শুরু করে। ইউরোপীয় ট্রেডিং সেশনের একেবারে শুরুতে, এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 রেঞ্জ ব্রেক করে উপরে উঠে যায়, যা ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। এই পেয়ারের মূল্য 1.1655-1.1665 রেঞ্জটি ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ায় নতুন ট্রেডাররা তাদের ইচ্ছানুযায়ী লং পজিশন বজায় রাখতে বা মুনাফা তুলে নিতে সক্ষম হন।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে, এমনকি স্থানীয় পর্যায়ে কোনো সহায়তা না থাকলেও। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের ট্রেডাররা ইউরোর পক্ষে থাকা প্রায় সব ইতিবাচক কারণ উপেক্ষা করেছে, তাই এখন আমরা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা করছি।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা উক্ত এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে শর্ট পজিশন ওপেন করতে পারেন। এই পেয়ারের মূল্য 1.1655-1.1665 এরিয়া ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে লং পজিশন হোল্ড করে রাখা যেতে পারে, যেখানে মূল্যের 1.1745-1.1754-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1665, 1.1745-1.1754, এবং 1.1830-1.1837। বৃহস্পতিবার ইউরোজোন বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই; তবে, গতকালও একই পরিস্থিতি বিরাজ করেছে। সুতরাং, আজ ইউরোপীয় কারেন্সির মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে। ট্রেডারদের মূলত টেকনিক্যাল চিত্রের উপর ভিত্তি করে পদক্ষেপ গ্রহণ করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।