empty
 
 
01.07.2026 08:03 AM
১ জুলাই কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

মঙ্গলবার আবারও EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠনের ব্যর্থ প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছিল এবং মূল্য 1.1432 লেভেল অতিক্রম করতে পারেনি। ফলে ইউরোর মূল্য একরকম "তলানিতেই" রয়ে গেছে এবং এই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। গতকাল জার্মানির মুদ্রাস্ফীতির প্রতিবেদনের ফলাফল ইউরোর জন্য কিছু চ্যালেঞ্জ সৃষ্টি করেছিল। যদিও ট্রেডাররা তা উপেক্ষা করেছে, তবুও এই প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে যে যদি ইউরোজোনে মুদ্রাস্ফীতি অব্যাহতভাবে কমতে থাকে তাহলে ইসিবির অবস্থান উল্লেখযোগ্যভাবে নমনীয় হতে পারে। জার্মানিতে মুদ্রাস্ফীতির হার ইতোমধ্যেই 2.3%-এ নেমে এসেছে। তবে এর মানে এই নয় যে পুরো ইউরোজোনের মুদ্রাস্ফীতিও একইভাবে কমবে — উল্লেখ্য যে ইইউ-এর জুনের মুদ্রাস্ফীতি প্রতিবেদন আজ প্রকাশিত হবে। তবুও মুদ্রাস্ফীতি হ্রাসের সম্ভাবনা রয়েছে। তবে স্পষ্টতই ইসিবির মুদ্রানীতির কারণে ইউরোর দরপতন ঘটছে না; ইসিবি ইতোমধ্যেই মূল সুদের হার বৃদ্ধি করেছে, যে সিদ্ধান্তটি ট্রেডাররা সহজেই উপেক্ষা করেছে। এটি ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গেও সম্পর্কিত নয়—ইরান ও যুক্তরাষ্ট্র সক্রিয় সংঘাতের সমাপ্তি ঘটেছে, হরমুজ প্রণালী খোলা আছে, এবং জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ইউরোর মূল সংকট হচ্ছে ট্রেডাররা এটির পক্ষে যা অনেক ইতিবাচক কারণ উপেক্ষা করছে এবং ইউরো ক্রয় করতে অনীহা প্রকাশ করছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। গতকাল দিনের শেষভাগে এই পেয়ারের মূল্য 1.1420-1.1432-এর নতুন রেঞ্জে পৌঁছেছে। সুতরাং গতকাল নতুন ট্রেডারদের জন্য মার্কেটে এন্ট্রির জন্য কোনো উপযুক্ত ভিত্তি ছিল না।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য ট্রেন্ডলাইন ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার পরেও নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ট্রেডারদের কাছে মার্কিন ডলার ক্রয়ের কারণ কমে গেছে। তবুও ট্রেডাররা এই বিষয়টিকে আমলে না নিয়ে ইউরোর জন্য ইতিবাচক প্রায় সকল কারণ উপেক্ষা করছে। সুতরাং বর্তমানে কোনো স্পষ্ট ও নির্দিষ্ট কারণ ছাড়াই মার্কিন ডলারের দর বৃদ্ধি পাচ্ছে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1354-1.1363 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1420-1.1432 এরিয়া অতিক্রম করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1292, 1.1354-1.1363, 1.1420-1.1432, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, এবং 1.1830-1.1837। বুধবার ইউরোজোনে গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে, পাশাপাশি ক্রিস্টিন লাগার্ডের বক্তৃতাও অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ ADP শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন ও ISM ম্যানুফ্যাকচারিং ইনডেক্স প্রকাশিত হবে, পাশাপাশি ফেডারেল রিজার্ভের প্রধান কেভিন ওয়ার্শের বক্তৃতা অনুষ্ঠিত হবে, যার জন্য মার্কেটের ট্রেডাররা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.