empty
12.06.2026 09:32 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১২ জুন। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1522 লেভেল টেস্ট করেছিল—যা ইউরোর সেল পজিশন এন্ট্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের প্রায় 20 পিপস দরপতন হয়েছে।

ট্রেডাররা একরকম কাতরভাবেই মুদ্রানীতির তুলনায় ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে বেশি মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত, যা কঠোর একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির আড়ালে চলে গেছে। ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমিতকরণ সংক্রান্ত ট্রাম্পের বক্তব্য ইসিবির পদক্ষেপের তুলনায় বেশি প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে—এটি বিনিয়োগকারীদের বর্তমান দ্বিধাবিভক্ত অবস্থায় এবং মৌলিক অর্থনৈতিক প্রেক্ষাপটের তুলনায় ভূ-রাজনৈতিক সংকেতের প্রভাবে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি প্রবণতা নির্দেশ করে। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট অনিশ্চয়তার ফলে ট্রেডাররা এমন সংবাদের প্রতি বেশি সংবেদনশীল প্রতিক্রিয়া দেখাচ্ছে, যা ভূ-রাজনৈতিক চিত্র দ্রুত বদলে দিতে পারে। দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে মুদ্রানীতি নিরীক্ষণ করলেও চলমান সামরিক সংঘর্ষের সম্ভাব্য অবসান ইসিবির পদক্ষেপের তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আজ বেশ কয়েকটি অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, বিশেষত দিনের প্রথমার্ধে—যখন ট্রেডার ও বিশ্লেষকরা ইউরোজোনের তিনটি বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি, ইতালি ও স্পেনের ভোক্তা মূল্য সূচক (CPI) সংক্তান্ত প্রতিবেদন পর্যালোচনা করবেন। এই সূচকগুলোর ফলাফল ঐ অঞ্চলের মুদ্রাস্ফীতির চাপের একটি নির্দেশক হিসেবে কাজ করে এবং ট্রেডারদের মনোভাব ও ইসিবির ভবিষ্যৎ পদক্ষেপ গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে পারে।

মুদ্রাস্ফীতির হার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে এই ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনগুলো ইসিবির মুদ্রানীতি নির্ধারণে প্রভাব ফেলবে। মুদ্রাস্ফীতির হার স্থিতিশীল না হলেও, যদি তা স্থায়ীভাবে উচ্চস্তরে থাকে বা কেবল মন্থরভাবে কমতে শুরু করে, তাহলে ভবিষ্যতে আরও কঠোর মুদ্রানীতির সাথে সাথে দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার প্রত্যাশা বাড়তে পারে। এই ধরনের পরিস্থিতি ইউরো ক্রয়ের নতুন কারণ হিসেবে কাজ করতে পারে।

দৈনিক কৌশল হিসেবে আমি প্রধানত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1620-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1579-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1620-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1556-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1579 এবং 1.1620-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1556-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1510-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1579-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1556 এবং 1.1510-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.