empty
10.06.2026 07:50 AM
১০ জুন কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

মঙ্গলবার GBP/USD পেয়ারেরও বিভিন্ন দিকে ট্রেডিং পরিলক্ষিত হয়েছে, কারণ দিনেরবেলা ট্রেডাররা প্রথমে ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ট্রাম্পের প্রতিশ্রুতির প্রতি প্রতিক্রিয়া দেখায়, পরবর্তীতে ইরান একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার এবং ট্রাম্প পাল্টা প্রতিশোধের হুমকি দেয়ায় মার্কেটে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কেবল ঈশ্বরই জানেন তেহরান সঙ্গে আলোচনা কোন পর্যায়ে আছে, তবে আমাদের ধারণা তা চূড়ান্ত পর্যায় থেকে অনেক দূরে রয়েছে এবং উভয়পক্ষ পারস্পরিকভাবে সমঝোতায় আসতে পারছে না। স্মরণ করিয়ে দেওয়া যাক যে তেহরান নিয়মিতভাবে ট্রাম্পের 'চুক্তি শীঘ্রই স্বাক্ষর করা হবে' এই দাবি অস্বীকার করে আসছে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে প্রস্তুত, যা তেহরান অতীতে বহুবার অস্বীকার করেছে। সংক্ষেপে, মঙ্গলবার ইরানি কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের দাবি অস্বীকার করার দরকারই ছিল না; তারা একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে। এই পরিস্থিতিতে কে ঠিক বা ভুল তা নির্ধারণ করার কোনো অর্থ নেই, কারন সোজাসাপ্টা সত্য কেউই বলবে না। ব্রিটিশ পাউন্ডের মূল্য 1.3331-1.3476 রেঞ্জের মধ্যে অবস্থান করছে এবং মার্কেটে সম্পূর্ণভাবে অনিশ্চিত পরিস্থিতি বজায় রয়েছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি আকর্ষণীয় ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। এশীয় সেশনে এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়া থেকে বেশ কার্যকরভাবে বাউন্স করেছে, তবে সকল নতুন ট্রেডার এই সিগন্যালের সুবিধা নিতে পারেনি। পরবর্তীতে এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া ব্রেক করে; তবে মূলত সেখানেই ঊর্ধ্বমুখী মুভমেন্টের সমাপ্তি ঘটে। দিনের দ্বিতীয়ার্ধে দুইটি সেল সিগন্যাল গঠিত হওয়ায় আজ এই পেয়ারের 1.3319-1.3331 এরিয়ার দিকে দরপতনের সম্ভাবনা আছে।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে, কারণ ভূ-রাজনৈতিক পরিস্থিতির ধারাবাহিকভাবে অবনতি ঘটছে এবং এই পেয়ারের মূল্য অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন ব্রেক করে নিম্নমুখী হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে পুনরায় পূর্ণমাত্রার সংঘাত শুরু না হলে মার্কিন ডলারের দর ফেব্রুয়ারি ও মার্চের মতো বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা কঠিন। পৃথক ঘটনার ভিত্তিতে এখনও মার্কিন ডলারের দর কিছুটা বৃদ্ধি পেতে পারে (যেমনটি শুক্রবার দেখা গিয়েছিল), তবে আমরা মনে করি না যে মার্কেটে নতুন করে ঝুঁকি এড়ানোর প্রবণতা সৃষ্টি হবে। ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় মার্কিন ডলারই একটি ঝুঁকিপূর্ণ অ্যাসেট হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3319-1.3331 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়ার ওপরে কনসলিডেট করে তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3456 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695, এবং 1.3741-1.3751। বুধবার যুক্তরাজ্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো প্রতিবেদনও প্রকাশিত হবে না, তবে যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে। এছাড়া, হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে আমেরিকা ইরানের উপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.