আরও দেখুন
ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1521 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলস্বরূপ, এই পেয়ারের 20 পিপস দরপতন হয়।
জার্মানির ইন্ডাস্ট্রিয়াল অর্ডার সংক্রান্ত প্রতিবেদনে এপ্রিল মাসে 3.8%-এর তীব্র পতন পরিলক্ষিত হয়েছে, যা ইউরোর জন্য সমস্যা সৃষ্টি করেছে। বিশেষ উদ্বেগের বিষয় ছিল নতুন অর্ডারের পতন, যা ভবিষ্যতের উৎপাদন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সূচক। আগের মাসের তুলনায় 3.8% হ্রাস ইঙ্গিত দেয় যে জার্মান নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন চুক্তি করতে হিমশিম খাচ্ছে। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে—দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি, জ্বালানি খরচ বৃদ্ধি, এবং প্রধান বাণিজ্যিক অংশীদারদের পক্ষ থেকে বৈশ্বিক পর্যায়ে মন্থর চাহিদা। এই প্রতিবেদনের হতাশাজনক ফলাফল সরাসরি ইউরোর দরপতনের কারণ হয়ে দাঁড়ায়।
দিনের দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের কথা না থাকায় মার্কেটের ট্রেডাররা সুদের হার সম্পর্কে ফেডারেলের কর্মকর্তাদের যেকোনো অনাকাঙ্খিত মন্তব্যের দিকে নজর রাখবে। আর্থিক নীতিমালার ব্যাপারে ফেডের ভোটাধিকারসম্পন্ন সদস্যদের মন্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। আর যদি পরবর্তীতে নীতিমালা কঠোর করার ইঙ্গিত পাওয়া যায় তাহলে তা মার্কেটে উল্লেখযোগ্য মুভমেন্ট সৃষ্টি করতে পারে এবং ইউরোর বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগকারীরা মার্কিন নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ পদক্ষেপের ব্যাপারে প্রত্যাশা পাল্টাতে সক্ষম এমন কোনো সংকেত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1570-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1533-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1570-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোর মূল্যের শক্তিশালী বৃদ্ধির সম্ভাবনা নেই বললেই চলে।
গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1510-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1533 এবং 1.1570-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1510-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1480-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো সময় এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে।
গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1533-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1510 এবং 1.1480-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।