আরও দেখুন
মঙ্গলবার বেশ কয়েকটি সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। জার্মানিতে এপ্রিলের মুদ্রাস্ফীতির দ্বিতীয় অনুমান প্রকাশিত হবে, যা মূলত প্রথম অনুমানের তুলনায় বেশ কম গুরুত্বপূর্ণ। এছাড়া জার্মানি ও ইউরোজোনে মে মাসের ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট সূচকও প্রকাশিত হবে, তবে এই প্রতিবেদনগুলোও ততটা উল্লেখযোগ্য নয়। যুক্তরাষ্ট্রে শ্রমবাজার সম্পর্কিত সাপ্তাহিক ADP প্রতিবেদন এবং এপ্রিলের মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। আমাদের ধারণা, কেবল মার্কিন ভোক্তা মূল্য সূচকের (CPI) ফলাফল কারেন্সি মার্কেটে লক্ষণীয় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছুই কিছু নেই। লক্ষণীয় যে ট্রেডাররা এখন সবগুলো কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত অবস্থান সম্পর্কে ভালোভাবেই জানে, এবং বর্তমানে ট্রেডাররা মূলত মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করছে। আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের মূল সুদের হারে কোনো পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে, যেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অফ ইংল্যান্ড আর্থিক নীতিমালা কাঠোর করতে পারে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে থাকলে ব্যাংক দুইটি আরও দৃঢ় পদক্ষেপ নিতে পারে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হতে শুরু করেছে, তবে দুর্ভাগ্যবশত যা বলা হচ্ছে বাস্তবে তার উল্টোটা। বারংবার বিবৃতি দেয়া হচ্ছে যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছাতে পারে, যার মাধ্যমে সম্পূর্ণভাবে সংঘাত বন্ধ হবে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের শর্তাবলী নির্ধারিত হবে—কিন্তু বাস্তবে গত সাত দিনে উভয়পক্ষ তিনবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং আরেক দফায় আলোচনা ব্যর্থ হয়েছে। উভয়পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন—এটি ইতিবাচক—তবু আলোচনায় অগ্রগতি না হলে সংঘাত পুনরায় শুরু হওয়াই মোটামুটি অনিবার্য।
চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের মন্থর ট্রেডিং দেখা যেতে পারে। প্রকৃতপক্ষে, বেশ কয়েক সপ্তাহ ধরেই ইউরো ও পাউন্ডের মূল্যের ফ্ল্যাট বা প্রায়-ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টে পরিলক্ষিত হচ্ছে। আজ ইউরো 1.1745-1.1754 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3587-1.3598 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে; তবে আজ আবারও স্বল্পমাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে। আমরা ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত সংক্রান্ত নতুন ঘটনা এবং মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করে যাচ্ছি।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।