আরও দেখুন
বুধবার EUR/USD পেয়ারের মূল্যের শক্তিশালী উর্ধ্বমুখী মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে, তবে বেশিরভাগ ঊর্ধ্বমুখী মুভমেন্ট এশীয় ট্রেডিং সেশনে ঘটেছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ইরানের সাথে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর মার্কিন ডলার ও তেল তীব্র দরপতনের শিকার হয়। কিন্তু দিনেরবেলা ইসরায়েল লেবাননে শতশত রকেট ছোড়ে এবং ইরানও বাহরাইন ও কুয়েতে হামলা—ফলে যুদ্ধবিরতি অনিশ্চিত বলে মনে হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ট্রাম্পের পক্ষ থেকেও নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাই আজ ট্রেডাররা নতুন করে মার্কিন ডলার বিক্রির আগে দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকতে পারেন, কারণ বর্তমান যুদ্ধবিরতি সাময়িক হিসেবে প্রতীয়মান হচ্ছে। তবু ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের একটি জটিল উর্ধ্বমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে, তবে ভবিষ্যতে এই পেয়ারের মূল্য বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরিভাবে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করবে। যদি আজ দেখা যায় যে যুদ্ধবিরতি পন্ড হয়ে গিয়েছে, তাহলে এই পেয়ারের মূল্য ট্রেন্ড লাইনে ফিরে যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে সবগুলো ট্রেডিং সিগন্যাল বুধবার রাতের মধ্যে গঠিত হয়েছে। ইউরোপীয় ট্রেডিং সেশনের শুরুর ঠিক আগে 1.1655-1.1666 এরিয়ার কাছ থেকে বাউন্সের ফলে শেষ বাই সিগন্যালটি গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে উর্ধ্বমুখী মুভমেন্ট ম্লান হয়ে যায় এবং এই পেয়ারের মূল্য 1.1745-এর লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। দিনের শেষে এই পেয়ারের মূল্য পুনরায় 1.1655-1.1666 রেঞ্জের মধ্যে ফিরে আসে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আবারও এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, এবং পরবর্তী সকল মুভমেন্ট ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপরই নির্ভর করবে। তবে মার্কেটের ট্রেডাররা এখনও কেবল মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও আবেগের ওপর ভিত্তি করে ট্রেড করছে। সুতরাং মার্কেটের এই "রোলারকোস্টার" রাইড বা ব্যাপক ওঠানামা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকতে পারে, যেখানে সামষ্টিক, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিষয়গুলোর গুরুত্ব সীমিত থাকবে। ট্রাম্প ক্রমাগত মার্কিন ডলারের দর বৃদ্ধি বা দরপতন উভয়ই উস্কে দিচ্ছেন।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.1745-1.1754 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র চতুর্থ প্রান্তিকের জিডিপির তৃতীয় আনুমানিক এবং কোর পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচার (PCE) সূচক প্রকাশিত হবে; সেইসাথে জার্মানিতে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আমরা ধারণা করছি মার্কেটের ট্রেডাররা আবারও ট্রাম্পের কাছ থেকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পর্কিত যেকোনো খবরের জন্য অপেক্ষায় থাকবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।