আরও দেখুন
03.04.2026 10:48 AMযদিও হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংক্রান্ত নতুন ঘটনাবলি যেকোনো মুহূর্তে স্টক মার্কেটে পুনরায় তীব্র চাপ সৃষ্টি করতে পারে, তবু স্টক সূচকগুলোর দরপতনের গতি ধীর হয়েছে। জ্বালানি তেলের দর দ্রুত বাড়ছে: ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট গ্রেডের তেলের দর প্রায় 12% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় $112-এ পৌঁছেছে। দুই বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ মোটামুটি 3.80%-এ অপরিবর্তিত ছিল।
এদিকে ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নজরদারি করার জন্য তারা ওমানের সঙ্গে একটি প্রোটোকলে যুক্ত হয়েছে, যার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত অবরুদ্ধ ওই প্রণালীকে নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা হবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাসেম ঘারিবাবাদি বলেছেন, এতে ইরানকে জাহাজ-মালিকদেরকে ফি দিতে হতে পারে। যদিও এই প্রণালী আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত এবং ইরান কর্তৃক যেকোনো ধরনের নিয়ন্ত্রণের প্রচেষ্টা পশ্চিমা শক্তি ও আরব দেশগুলোর দৃঢ় প্রতিরোধের মুখোমুখি হবে, তবুও বর্তমানে তেহরানের সিদ্ধান্তের বিপরীতে কে দাঁড়াবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তবে, ইকুইটি মার্কেটগুলোতে ঝুঁকি গ্রহণের প্রবণতা হ্রাস পেয়েছে এবং হরমুজ প্রণালী পুনরায় অবরোধমুক্ত হওয়ার সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে এই বার্তা গিয়েছে যে দ্রুতই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা নেই, যদিও ইতিপূর্বে তিনি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের সমাপ্তির ইঙ্গিত দিয়েছিলেন। এর ফলে গতকাল স্টক মার্কেটে দরপতন পরিলক্ষিত হয়। বৃহস্পতিবার ট্রাম্প ইরানের বিভিন্ন অবকাঠামোর উপর নতুন করে হামলার হুমকিও ব্যক্ত করেন, যা তেহরানকে আলোচনার সময় চাপ প্রয়োগের প্রচেষ্টার অংশ ছিল।
টেসলা ইনকর্পোরেটেডের শেয়ারের দরপতন ঘটেছে, কারণ কোম্পানিটি চলতি বছরে প্রান্তিক ভিত্তিক বিক্রয়ের দুর্বল ফলাফল প্রদর্শন করেছে এবং ওয়াল স্ট্রিটের পূর্বাভাস পূরণে ব্যর্থ হয়েছে—বৈদ্যুতিক যানবাহ্ন খাতে ক্রমবর্ধমান প্রতিকূলতার মাঝে ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখতে কোম্পানিটি সংগ্রাম করছে।
শুক্রবার প্রকাশিতব্য মার্চের বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের আগে বৃহস্পতিবারের প্রকাশিত মার্কিন শ্রমবাজার সম্পর্কিত প্রতিবেদনের ফলাফল মিশ্র সংকেত প্রদান করেছে। চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের প্রতিবেদনের মার্চে ঘোষণাকৃত কর্মী ছটাইয়ের হার মাসিক ভিত্তিতে 25% বৃদ্ধি পেয়েছে, আবার ২৮ মার্চে শেষ হওয়া সপ্তাহে অপ্রত্যাশিতভাবে জবলেস ক্লেইমস বা বেকার ভাতা আবেদনের সংখ্যা কমেছে।
S&P 500-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী, আজ ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের নিকটস্থ রেজিস্ট্যান্স $6,577 অতিক্রম করানো। এতে সূচকটির মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি হবে এবং $6,590-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। ক্রেতাদের জন্য সমান গুরুত্বপূর্ণ হবে সূচকটির দর $6,603-এর উপরে বজায় রাখা, যা ক্রেতাদের অবস্থানকে শক্তিশালী করবে। ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে সূচকতির দর $6,563 এরিয়ায় থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে; ওই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে দ্রুত ইন্সট্রুমেন্টটির দর $6,552-এ নেমে যাবে এবং $6,537-এ দরপতনের সম্ভাবনা উন্মুক্ত হবে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

