আরও দেখুন
USD/JPY পেয়ারের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 155.48 লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে দেয়। এই কারণে আমি ডলার কিনিনি।
দিনের দ্বিতীয়ার্ধে USD/JPY-এর মূল্যের তুলনামূলকভাবে বাড়তি অস্থিরতা দেখা যেতে পারে। মার্কিন খুচরা বিক্রয় সূচক দেশটির ভোক্তা ব্যয়ের প্রতিফলন ঘটায়—যা দেশটির অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নে অন্যতম প্রধান মৌলিক সূচকগুলোর মধ্যে একটি। ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে পারে, যা পরোক্ষভাবে জাপানি ইয়েনের বিপরীতে ডলারের দর বৃদ্ধি ঘটাতে পারে। বিপরীতে, সূচকটির দুর্বল ফলাফল প্রকাশিত হলে সেটি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্থরতা নির্দেশ করতে পারে এবং ফেড কর্তৃক আরও নমনীয় আর্থিক নীতিমালা প্রণয়নের সম্ভাবনা বাড়িয়ে ডলারের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলবে।
অর্থনৈতিক প্রতিবেদনগুলোর পাশাপাশি ফেডারেল ওপেন মার্কেট কমিটির সদস্য বেথ এম. হ্যাম্যাক এবং লরি কে. লোগানের বিবৃতি সামগ্রিক পরিস্থিতিকে আরও প্রাসঙ্গিক করবে। বিশেষভাবে মুদ্রাস্ফীতি ও শ্রমবাজার সম্পর্কিত মন্তব্যগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত। তবে সম্ভাবনা রয়েছে যে সপ্তাহের পরবর্তী দিনগুলোতে প্রকাশিতব্য সূচকগুলো প্রকাশ না হওয়া পর্যন্ত নীতিনির্ধারকরা কোনো নির্দিষ্ট পূর্বাভাস দেবেন না এবং সাধারণ মন্তব্যেই সীমাবদ্ধ থাকবেন।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2-এর বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 155.81-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 155.36-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 155.81-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। আজ ফেডের প্রতিনিধিগণ হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে এই পেয়ারের মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 155.11-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 155.36 এবং 155.81-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 155.11-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 154.71-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ ফেডের প্রতিনিধিগণ ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণের ইঙ্গিত দিলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 155.36-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 155.11 এবং 154.71-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।